সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে এসএসসি ও জেএসসি দু‘টি কেন্দ্র স্বেচ্ছায় প্রত্যাহারে শিক্ষা বোর্ডে আবেদন

ঈদগাঁওতে এসএসসি ও জেএসসি দু‘টি কেন্দ্র স্বেচ্ছায় প্রত্যাহারে শিক্ষা বোর্ডে আবেদন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

স্বেচ্ছায় প্রত্যাহারের আবেদন করেন এসএসসি ককস-৪ ও জেএসসি ককস-৫ পরীক্ষা কেন্দ্র। কেন্দ্র সচিব ও ঈদগাহ জাহনারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত ভাবে এ আবেদন করেছেন।

আবেদনে উল্লেখ্য, বিদ্যালয় অবকাঠামোগত আসবাবপত্র ও বিবিধ সমস্যার কারণে কেন্দ্র পরিচালনা করতে কষ্টকর হওয়ার আশংকা বিরাজ করছে। তাই কেন্দ্র দুটি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে ।

উল্লেখ্য যে, এ ব্যাপারে ভেন্যু বিদ্যালয় ম্যানেজিং কমিটির গত ২০ ফেব্রুয়ারী অনুষ্টিত বৈঠকে কেন্দ্র প্রত্যাহারের একমত সিদ্ধান্তে উপনিত হয়ে প্রধান শিক্ষককে এ দায়িত্ব প্রদান করেন। কেন কেন্দ্র প্রত্যাহার করতে চাচ্ছেন তা জানতে চাইলে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, অবকাঠামোগত ও আসববাপত্রের সমস্যাতো রয়েছে। উপরন্তু ঈদগাঁও এলাকার পরীক্ষা কেন্দ্র সমূহের যা অবস্থা তাতে তাকে নানাবিধ ষড়যন্ত্রের ও শিকার হতে হয়। তাই ষড়যন্ত্রের শিকার হয়ে বহিষ্কার হওয়ার চেয়ে সম্মান নিয়ে আগে ভাগেই বিদায় হতে চান।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.