সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ওয়ার্ড আ,লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে ওয়ার্ড আ,লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড আ,লীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১আগষ্ট বিকেলে ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গনে ওয়ার্ড আ,লীগ সভাপতি জাফর আলমের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক আজিজ। প্রধান বক্তা হিসেবে ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ডের বর্তমান সাধারণ সম্পাদক আমানুল হক, সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ড আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, ৭নং ওয়ার্ড আ,লীগ সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, ঈদগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবুল আলম মাবু মোহাম্মদ কালু, আবু ছালেহ, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহামান, আ,লীগের কর্মী আবু বক্কর ছিদ্দিক কালুসহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও মোনাজাত করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.