
ঈদগাঁওতে ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে আওয়ামী যু্বলীগের ৮ ও ৯ ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়।
১২ই অক্টোবর রাত আটটায় ইউনিয়নের মন্ডল পাড়ায় এ সম্মেলন দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন, ঈদগাঁও যুবলীগ সভাপতি এনাম রনি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট নাসরিন ছিদ্দিকা লিনা। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও আ,লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর উপ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, ওয়ার্ড আ,লীগ সভাপতি নুরুল হাকিম নুকী, ঈদগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেদ।
এতে উপস্থিত ছিলেন, সাবেক যুবনেতা অনুপম পাল অনু, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, ওয়ার্ড আ,লীগ সভাপতি পিযুস পাল, নুরুল হুদা, আবদু রহমান, ওয়ার্ড আ,লীগ সম্পাদক হেলাল উদ্দিন সহ তৃণমূলের অসংখ্য কর্মী। মিছিলে মিছিলে এ সম্মেলনস্থল ভরপুর হয়ে উঠে।
প্রধান বক্তা রিকো বলেন- যুব সংগঠন যুবলীগে কেউ অপরাধ অপকর্ম করে পার পাবেনা।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.