
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে কৃষকলীগের বর্ধিত সভায় বক্তারা বলেন, দলে মাদকাসক্ত ও হাইব্রীড কর্মীদের স্থান হবেনা। যেকোন মুহুর্তে কর্মীদের পাশে নেতাদের স্থান হবে সর্বসময়। সেই সাথে করোনা ভাইরাসে সকলকে সচেতন হওয়ারও আহবান জানান।
২০শে মার্চ বিকেলে ঈদগাঁও বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা কৃষকলীগের সদস্য জিল্লুল এহেচান ভুলুর সভাপতিত্বে সদস্য কবি নোমান মাহমুদের পরিচালনায় হাজী আবুল কাসেমের কোরান তেলোয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ মোর্শেদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন,সদর উপজেলা কৃষকলীগ আহবায়ক এবং সাবেক যুবনেতা সেলিম উল্লাহ সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর কৃষকলীগের যুগ্ম আহবায়ক শেখ ইয়াকুব আলী ইমন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ঈদগাঁও ইউনিয়ন আ,লীগ সদস্য,সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক এম আবুহেনা সাগর, ঈদগাঁও কৃষকলীগের নেতা চন্দন পাল (বাবু), ওয়ার্ড কৃষকলীগ নেতা আবু রাশেদ উল্লাহ ভুট্রো।
সভায় আবুল কাসেম, রশিদ, ছৈয়দ আকবর, নুর আহমদ, পোকখালী কৃষকলীগ নেতা রহমত উল্লাহসহ তৃণমূলের কর্মীরা অংশ নেন। পরে উপস্থিতিদের পরামর্শক্রমে ঈদগাঁও ইউনিয়ন কৃষকলীগের ১৬ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করেন। এতে আবুল কাসেমকে আহবায়ক, আবু রাশেদ উল্লাহ, রশিদ আহমদ ও ইসলামকে যুগ্ম আহবায়ক, চন্দন পাল বাবুকে সদস্য সচিব, নুর আহমদ, ছৈয়দ আকবর, আবদু গনি, পীযুষ পাল, সাদেকুর রহমান রুবেল, আবুল কাসেম, কবির, কাজল পাল, নুরুল হুদা ও জাহাঙ্গীর আলমকে সদস্য করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি করার প্রতিও তাগিদ প্রদান করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.