সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ক্রেতা সেঝে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করলো পুলিশ

ঈদগাঁওতে ক্রেতা সেঝে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে খোরশেদ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করলো পুলিশ। ৬ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে আটক করে। ধৃত খোরশেদ আলম ইউনিয়নের শিয়াপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে। সে ঈদগাঁও বাজারের পাশে এক কলোনী তে সপরিবারে ভাড়ায় থাকে।

পুলিশ সূত্র মতে, খোরশেদ দীর্ঘদিন ধরে ইয়াবা খুচরা বিক্রি করে আসছিল। পুলিশের কাছে এমন তথ্য থাকলেও বেশ কয়েকবার অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেত। ঐদিন তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয় ক্রেতা সেঝে তাকে ১৪৮পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করতে সক্ষম হন। তাকে সংশ্লিষ্ট ধারার মামলার রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.