সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে গরু চুরির ঘটনায় আটক- ১

ঈদগাঁওতে গরু চুরির ঘটনায় আটক- ১

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে গরু চুরির ঘটনায় সাইফুল নামের একজনকে আটক করেছে পুলিশ। সে পোকখালীর উত্তর গোমাতলী এলাকার মোঃ ইসলামের ছেলে।

সাইফুল চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট গুলিস্তান বাজার এলাকায় বসবাস করে আসছিল বলে জানা গেছে।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, গরু চুরির ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রাখে। এরই অংশ হিসেবে গোমাতলী থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ১৪ এপ্রিল ভোর রাতে ঈদগাঁও উত্তর মাইজ পাড়ার দুই বসতবাড়ীর গোয়াল ঘর থেকে ৪টি গরু লুট করে নিয়ে যায় সংঘবদ্ধচক্র।

এরই পূর্বে ১১ এপ্রিল বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থান থেকে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। অবিলম্বে তদন্ত পূর্বক গরু লুট চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় নিতে উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.