
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও থেকে গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে পুলিশ। ২০শে আগষ্ট গভীর রাতে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকা থেকে তাকে কে আটক করা হয়েছে।
জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের নির্দেশে এএসআই রাসেলের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুসহ গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে বর্নিত এলাকা থেকে আটক করে। আটকৃত গরু চোর সিন্ডিকেটের সদস্য শহিদুল্লাহ বাবারড্যাম ছাতি পাড়া এলাকার কালা মিয়ার ছেলে। তাকে পুলিশ আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা দ্রুত পালিয়ে যায়। ছাতি পাড়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলভী রশিদ আহমদের বাড়ি থেকে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল।
শিক্ষক রশিদ আহমদ জানান, সাপ্তাহের ব্যবধান তাদের বাড়ি থেকে আরও একটি গরু চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ও থানায় অভিযোগ এবং ডায়েরী করা হয়েছিল। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
আটকৃত শহিদুল্লাহ জানায়, একটি সিন্ডিকেটের হয়ে তারা কাজ করছে। তার সাথে একই এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে এনায়েত উল্লাহ এবং জালালাবাদ পুর্ব লরাবাক এলাকার বোরহান উদ্দিন ছিল।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে। অন্যান্য আসামী ও জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসী গরু চোর সিন্ডিকেটের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.