
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বসতঘরে আগুন লেগেছে। এ সময় রান্নাঘর ও কয়েকটি রুম পুড়ে ছাই হয়ে যায়। প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয়দের ধারণা।
২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার আবু তাহেরের বসতঘরে।
তবে প্রত্যাক্ষদর্শীদের মতে, ঘটনার সময় রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকাসহ কিছু জিনিস পুড়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল হক উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.