
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঈদগাঁও জোনাল অফিসের আওতাভুক্ত ঈদগাঁওর কালিরছড়া এলাকায় ২৭ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে পবিসের এক উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। এ বৈঠকে স্থানীয় গ্রাহকদের বিভিন্ন অভিযোগ শুনেন এবং সেটির যথাযথ সমাধান দেন।
বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ চুরি, বিদ্যুৎ বিল পরিশোধসহ নানা বিষয় সম্পর্কে গ্রাহকদের সাথে খোলামেলা মত বিনিময় করেন, ঈদগাঁও পবিসের ওয়ারিং ইন্সপেক্টর মোঃ আল আমিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মো :রাকিব। এ ধরনের উঠান বৈঠক করায় খুশিতে উৎফুল্ল পবিসের গ্রাহক সমাজ।
ঈদগাঁও জোনাল অফিসের এজিএম শহিদুল আলম জানান, বিদ্যুৎ সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করায় হচ্ছে উঠান বৈঠকের মূল লক্ষ্য।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.