এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে চেক মামলায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ তদন্ত কেন্দ্র।
জানা যায়, ৬ অক্টোবর বিকাল ৩টার দিকে চকরিয়া উপজেলার হারবাং স্টেশন এলাকা থেকে চেক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী কোনা পাড়ার হাজী নজির আহমদের পুত্র সিরাজুল ইসলাম (৪০)কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
এদিকে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এ প্রতিনিধিকে চেক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে জালালাবাদের এজাহার মিয়া বাদী হয়ে ৫ লক্ষাধিক টাকার একটি চেক মামলা করেন বলে তার পুত্র সূত্রে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.