সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে চোলাই মদসহ আটক ২

ঈদগাঁওতে চোলাই মদসহ আটক ২

http://coxview.com/wp-content/uploads/2016/05/Alcohl-Rafiq-Lama-06.05.16-news-1pic-f2.jpg

ফাইল ফটো

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মিনি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এসআই মোঃ মিরাজ হোসেন, এএসআই মোহাম্মদ ইব্রাহিম এর নেতেৃত্বে ঈদগাঁও-ঈদগড় সড়কের পূর্ব গজালিয়া ঢালার মুখ বাজারস্থ নজির আহমদের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, উচিং থোয়াই (২২), পিতা-মৃত বিমু, সাং- ক্যাংগারবিল আতিমোপাড়া, ২নং ওয়ার্ড বাইশারী ইউপি ও জসিম উদ্দিন (২৫), পিতা-জাকের হোসেন, সাং-ক‍্যাংগারবিল, উভয় থানা নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিম জানান, নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী থেকে চোলাই মদ ভর্তি মিনি টমটম ইজিবাইক ঈদগাঁও এলাকায় আসার সময় ঈদগাঁও-ঈদগড় রোডের ঈদগাঁও থানা এলাকার পূর্ব গজালিয়া ঢালার মুখ বাজারস্থ নজির আহমদের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৩৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ। যার মূল্য ৭২০০ টাকা। চোলাই মদ পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (মিনি টমটম) জব্দ করা হয়েছে।

ওসি আবদুল হালিম আরও জানান, এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে ঈদগাঁও থানা মামলা (নং-৩, তারিখ: ৬/০৯/২০২১) ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ২৪(খ)/৩৮ দায়ের করা হয়েছে। ধৃতদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.