সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ছাত্রনেতা ইরফানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধানিবেদন ও শোক র্যালী

ঈদগাঁওতে ছাত্রনেতা ইরফানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধানিবেদন ও শোক র্যালী

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও শোক র্যালী করেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিমের নেতৃত্বে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
ঐদিন সকাল ৮ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে বাংলার অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ট্র বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে অর্ধশতাধিক নেতার্কমীদের নিয়ে ব্যাপক পরিসরে শোক র্যালী করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের রাসেল উদ্দিন রাশেদ, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন মাহমুদ, ঈদগাঁও কলেজের আহবায়ক আবদু রহমান নাহিদ, ইসলামাবাদ সভাপতি আশফাক উদ্দিন আরাফাত, পোকখালী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামপুর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, ছাত্রনেতা শাহরিয়ার সেজান সায়েম, আরিফ, সেলিম, ফরিদ, শাহজাহান, সোহেল, রুবেল, ফরহাদসহ অর্ধশতাধিক গ্রামীন জনপদের নেতাকর্মী।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন পূর্বে ছাত্রনেতা ইরফানের নেতৃত্বে নেতাকর্মীরা শহিদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে ছাত্র নেতাদের মাঝে চমক সৃষ্টি করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.