সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ছাত্রলীগের আগামী নেতৃত্বে তামিম জনপ্রিয়তার শীর্ষে

ঈদগাঁওতে ছাত্রলীগের আগামী নেতৃত্বে তামিম জনপ্রিয়তার শীর্ষে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের আগামী দিনের সুদক্ষ নেতৃত্বে জনপ্রিয়তার শীর্ষে তৃণমূল থেকে উঠে আসা ছাত্রলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ তামিম।

তিনি ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের পুত্র। তামিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সততা আর দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাউর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও ছিলেন। চট্টগ্রাস্থ ইসলামপুর ইউনিয়ন ছাত্র ফোরামের সাধারন সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ছৈয়দ মোহাম্মদ তামিম বাংলাদেশ সাউর্দান বিশ্ব বিদ্যালয়ের অর্নাসের ছাত্র। এ মেধাবী ছাত্রনেতা শিক্ষা, শান্তি ও প্রগতি গ্লোগানে উজ্জীবিত বাংলাদেশ ছাত্রলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলার আগামী দিনের নেতৃত্বে আসার সম্ভাবনা উড়িয়ে দেয়ার মত নয়। তিনি ইতোমধ্যে জেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে।

শিক্ষিত, ভদ্র, মুজিব আদর্শের নিবেদিত কর্মী ও সংগঠক, আওয়ামী পরিবারের সন্তান তামিম স্বপ্ন বাস্তবায়নে এগুচ্ছে হাঁটি হাঁটি পা পা করে।

সে সাথে তিনি দলের দু:সময় থেকে শুরু করে বর্তমান সময়েও সংগঠনের জন্য সময় ব্যয় করে যাচ্ছেন। কর্মীবান্ধব এই নেতা যেকোন প্রোগ্রামে উপস্থিত থাকে সবার আগে।

শিক্ষিত, কর্মঠ আর দু:সময়ের পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীরা যদি নেতৃত্বে আসে তাহলে ঈদগাঁও ছাত্রলীগের শক্তিশালী অবস্থানসহ ঐক্য ফিরে আসবে বলে অভিমত প্রকাশ করেন তৃনমূলের কর্মীরা।

ছাত্রনেতা তামিমের সাথে কথা হলে আগামী দিনে থানা ছাত্রলীগের নেতৃত্বে আসার প্রতি আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.