সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে জিআইটির উদ্যোগে কৃতি প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ সম্পন্ন

ঈদগাঁওতে জিআইটির উদ্যোগে কৃতি প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে জেনুইন ইনফরমেশন এন্ড টেকনোলজি সেন্টার কর্তৃক নিজস্ব হলরুমে কৃতি প্রশিক্ষণার্থী সংবর্ধনা ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রটির চেয়ারম্যান ও যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকু।

প্রতিষ্ঠানের উপদেষ্টা আবুল মনসুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক সুলতান আহমদ, ইউনিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং ইপসার কর্মকর্তা জিটু বড়ুয়া। এতে গত জানুয়ারি থেকে জুন মেয়াদে যে সকল বেকার যুবক-যুবতী কম্পিউটার বেসিক কোর্স সফলভাবে সম্পন্ন করেছে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের যে সকল প্রশিক্ষণার্থী সেরা আয়কারী ও সরকারের আইসিটি ডিভিশন থেকে ল্যাপটপ বিজয়ী হয়েছেন তাদেরকে সংবর্ধিত করা হয়।

মঙ্গলবার সকালে ঈদগাঁও বাস স্টেশনের আরাফাত শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় স্থাপিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত এ প্রতিষ্ঠান থেকে যারা সংবর্ধনা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রশিক্ষণ সেন্টারটির প্রশিক্ষক উসমান শাহেদ ইমন, শহীদুল্লাহ, রিফাতুল ইসলাম এবং প্রশিক্ষণার্থী ফাহাদ বিন সিরাজ ও রাসেল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.