নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ঈদগাঁওর মাইজ পাড়া জুমবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটি গঠিত হয়েছে। ১ জুন ১৫ রমজান মসজিদ প্রাঙ্গনে মসজিদের খতীব মাও: শাকের আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আগের কমিটিকে বিলুপ্তি ঘোষণা পূর্বক মুসল্লীদের উপস্থিতিতে মসজিদের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত করতে সিলেকশনের মাধ্যমে মসজিদ মতোওয়াল্লী নবকমিটি অনুমোদন দেন।
কমিটিতে রয়েছেন প্রধান পৃষ্টপোষক অব:প্রাপ্ত লে:কর্ণেল ফোরকান আহমদ (কউক), উপদেষ্টা মন্ডলী-ডা. জসিম উদ্দিন, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক কামরুল আহসান, ইউপি সদস্য মমতাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ ছৈয়দ, পরিচালনা কমিটির সভাপতি- আলহাজ্ব আজিজুল হক, সহ-সভাপতি- মাও: আবদুস সালাম ও উসমান, সাধারণ সম্পাদক- গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক- মাও: জসিম উদ্দিন, সহ-সম্পাদক নূর ছিদ্দিক, অর্থ সম্পাদক এরশাদুল হক, সহ-অর্থসম্পাদক- সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক- মাও: শাকের আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ আহমদ, প্রচার সম্পাদক হারুন মিস্ত্রি, সিনিয়র সদস্য মাষ্টার মনজুর আলম।
এ নতুন কমিটির নেতৃত্বে মসজিদের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাক এমনটি প্রত্যাশা মুসল্লী সমাজের।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.