
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল, কক্স বাজার জেলা শাখার সফল সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ২৬ আগষ্ট বিকেলে জেলা সদরের ঈদগাঁওর প্রত্যান্ত অঞ্চলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ জনগণের সাথে। প্রথমে তিনি বাসষ্টেশন হতে ঈদগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফরিদুল আলমের বাড়ীতে গিয়ে মতবিনিময় করেন, পরে স্থানীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় পূর্বক মুসল্লীসহ লোকজনের সাথে কৌশল বিনিময়ে মিলিত হন।
তারপর কানিয়াছড়া, মন্ডল পাড়াসহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.