সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ছড়াছড়ি : দুর্ঘটনার আশংকা

ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ছড়াছড়ি : দুর্ঘটনার আশংকা

ফাইল ফটো

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে ছেয়ে গেছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার। যার কারণে বৈদ্যুতিক শর্ক সার্কিটে অগ্নিদুর্ঘটনার আশংকা প্রকাশ করেছেন বাজারবাসী।

দেখা যায়, ঈদগাঁও বাজারের যত্রতত্র স্থানের মধ্যে বেদার মার্কেটের প্রবেশ পথ আর ডিসি সড়কের নানা স্থানে বৈদ্যুতিক তারের ছড়াছড়ি। পল্লী বিদ্যুৎ ঈদগাঁও অফিসের আওতাধীন বাজার এলাকায় নতুন বৈদ্যুতিক তার টাঙ্গানোর দাবী সচেতন লোকজনের।

সামান্য বাতাস হলেই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ছিড়ে দুর্ঘটনা আশংকা প্রকাশ করেন বাজারের সর্বশ্রেনী পেশার মানুষ। ঝুঁকিপূর্ণ তার এলোমেলো ভাবে জগাখিচুড়ির মত। বৈদ্যুতিক তারের জঞ্জাল যেন কাটছেনা বাজারে। নেই সংস্কার উদ্যোগ। পবিস কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন বাজারবাসী।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএমের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.