
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে টমটমের ধাক্কায় নাজির আহমদ নামের এক বয়োবৃদ্ধ মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত নাজির আহমদ ঈদগাঁও হাছিনা পাড়ার মৃত সুলতান আহমদের পুত্র বলে জানা গেছে।
ঘাতক চালক পালিয়ে যায়। মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে হাইওয়ে পুলিশ।
২০শে এপ্রিল সকাল ৮টার এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে, নিহত ব্যক্তিটি রাস্তা পারাপারের জন্য এক পাশে অবস্থান করছিল। এ সময় ঈদগাঁও বাজার থেকে মাছ নিয়ে যাওয়া রামুমুখী এক টমটম ধাক্কা দিলে ঘটনা স্থলে মাটিতে লুটিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীন উপরোক্ত তথ্যবলীর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা আরকান সড়কে হওয়ায় খবর দেওয়া হয় রামু তুলাবাগান হাইওয়ে পুলিশকে। তুলাবাগান হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ করিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.