এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
সদরের ঈদগাঁওতে টমটম দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২০ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় ঈদগাঁওর মেহেরঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁও বাসষ্টেশন থেকে এক টমটম পানিরছড়ায় যাওয়ার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওর মেহেরঘোনা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌছলেই টমটমের চাকা ছুড়ে গিয়ে খাদে পড়ে টমটমটি। এতে টমটমে থাকা চারজন যাত্রী আহত হয়। তবে পশ্চিম ভারুয়া খালীর মৃত আবদুল মান্নানের পূত্র আবদু গফুর (৫০) তার হাতে পায়ে গুরুতর জখম হয়। তাকে স্থানীয় এক ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। অন্যান্য আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.