
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে টানা চারদিন ধরে প্রচন্ড বর্ষণে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন।
১৯ সেস্পম্বর থেকে টানা বৃষ্টিপাতে বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের হাসপাতাল সড়ক, চাউল বাজার সড়ক, পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন পয়েন্টে বৃষ্টির পানিতে ভোগান্তির সৃষ্টি হয়। বাজারে আগত লোকজন চলাচলে নিদারুণ কষ্ট পাচ্ছে। সে সাথে ডিসি সড়কের নানান স্থানে পানি জমে কাঁদাজলের সৃষ্টিও হয়। ছোট ছোট যানবাহনসহ লোকজন চলাফেরায় ভোগান্তিতে পড়েন। মাছ বাজারের ময়লা পানির দূর্গন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ।
ঈদগাঁও বাজারস্থ ভূমি অফিস দেয়াল ঘেষে নির্মিত ড্রেনটি পাশ্ববর্তী দোকানদার ময়লা আবজর্না ফেলে ভরাট করে রাখার পাশাপাশি সওদাগর পাড়ার যাতায়াত সড়কটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বিভিন্ন গ্রামীন সড়কে খানাখন্দক সৃষ্টি হচ্ছে।
ঈদগাঁও মাইজপাড়ার বাইন্যা খালের উপর দোকানপাঠ, ঘরবাড়ী, চাষা বাদ করার ফলে পানি সুষ্টভাবে চলাচল করতে না পারায় খালের পাশ্বর্বতী বাড়ীঘরে বৃষ্টির পানি প্রবেশ করার পথে। খাল দিয়ে যদি পানি চলাচলের সুযোগ সৃষ্টি করা হয়, তাহলে এলাকাবাসী উপকৃত হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.