সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তীব্র গরমের সাথে বাড়ছে লোডশেডিং

ঈদগাঁওতে তীব্র গরমের সাথে বাড়ছে লোডশেডিং

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সাম্প্রতিক সময়ে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। এ নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীসহ বিদ্যুৎ নির্ভর মানুষজন।

জানা যায়, জেলা সদরের ঈদগাঁও বাজার সহ তৎসংলগ্ন এলাকা সমুহে দিবারাত্রি একাধিকবার বিদ্যুৎতের লোডশেডিং দেখা দেয়। এতে করে ঈদগাঁও বাজার ও পাশ্ববর্তী উপ বাজারের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে নানা ভাবে হিমশিম খাচ্ছে। পাশাপাশি কম্পিউটার, ফটোকপি সহ বিদ্যুৎতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। আবার বৃহত্তর এলাকার বাসাবাড়ীর ফ্রিজে রক্ষিত মাছ মাংস ও অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার উপক্রম শুরু হয়েছে। এমনকি হাসপাতাল বা ক্লিনিকের ফ্রিজে রক্ষিত দামী ওষুধ ও ইনজেকশন নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে সারা দিন ক্লান্ত শরীর নিয়ে কাজকর্ম সেরে বাড়ীতে গিয়ে পরিবার কিংবা ছেলে মেয়ে নিয়ে ঘুমাতে গেলেও বিদ্যুৎতের ভেল্কিবাজির কবলে পড়তে হচ্ছে ঘরমুখী লোকজনদেরকে।

সচেতন মহলের মতে, অবিলম্বে ঈদগাঁও এলাকাতে লোডশেড়িং থেকে মুক্তি দেওয়ার আহবান কর্তৃপক্ষের নিকট।

এ ব্যাপারে বাজারের ব্যবসায়ী মুফিজ উদ্দিন ক্ষোভের ভাষায় জানান, প্রতিমাসে বিদ্যুৎ বিল টিকই থাকে, কিন্তু লোডশেড়িং চরম আকারে। কাপড় ব্যবসায়ীরা জানান, দৈনিক বেশ কয়েকবার বিদ্যুৎ লোডশেড়িং চলে এ বাজারে।

এক কম্পিউটার ব্যবসায়ীর মতে, ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারনে কম্পিউটারে অনেক কিছু নষ্ট হয়ে যায়। কয়েকজন গৃহীনিরা জানান, দিবারাত্রী ঘন ঘন লোডশেডিংয়ের কারনে নানা ভাবে বিপাকে পড়ছে তারা। এ বিষয়ে ঈদগাঁও পবিসের জিএম জানান, বিদ্যুৎতের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লোডশেডিং ও বৃদ্ধি পাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.