নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দরিদ্র পরিবারের একঝাঁক শিশুদের সুশিক্ষায় এক চিকিৎসকের ব্যতিক্রমী উদ্যোগ যেন চোখে পড়ছে। এই নিয়ে খুশিতে উৎফুল্ল লোকজন।
খোঁজখবর নিয়ে জানা যায়, ঈদগাঁও মড়েল হসপিটাল এন্ড ডায়ারেটিস কেয়ার সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী দূর্গম এলাকার গরীব ৪০ জন শিশু ঈদগাহ আদর্শ ছাত্রাবাসে থেকে পাশ্ববর্তী স্কুলও মাদ্রাসায় (বিনা খরচে থাকা, খাওয়া, শিক্ষা সামগ্রীসহ লেখাপড়া করার সুযোগ পাচ্ছে)।
দূর্গম এলাকাতে মডেল একাডেমী নামে প্রতিষ্ঠান তৈরি করেন, বিনা খরচে প্রায় অর্ধ শতাধিক শিশু আবাসিক থেকে প্রাথমিক শিক্ষা গ্রহন করছেন। স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে লামাতে একটি প্রাই ভেট হাসপাতাল প্রতিষ্ঠা কার্যক্রম অব্যাহত রয়ে ছেন। সেখানে ইতোমধ্যে স্বাস্থ্য সেবা শুরু হয়েছে বলেও জানিয়েছেন।
পাহাড়ী এলাকার এক পাহাড়ের চূঁড়ায় শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য মরহুম আবদু রহমান ত্রিপুরা নূরানী একাডেমী প্রতিষ্টা করেন। ঈদগাঁও বাজার এলাকায় স্বাস্থ্য সেবার পাশাপাশি ইকরা তাহসিনুল কোরআন মাদ্রাসার পরিচালনায় দায়িত্বও পালন করে যাচ্ছেন সততার সাথে।
ডাক্তার ইউসুফ আলীর জন্মস্থানে ইসলামিক মিশন স্কুল এবং হিফজখানা প্রতিষ্ঠা করেন। সেখানে অসহায়, দরিদ্র ঘরের ছাত্রদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন এই মানবিক চিকিৎসক। তিনি হাসপাতালে অসহায় ও গরীব পরিবারের (বিশেষ বিবেচনায়) লোকজনকে ফ্রি-তে চিকিৎসা সেবা প্রদান করে চমক সৃষ্টি করেন বৃহত্তর এলাকার জনগোষ্ঠীর মাঝে।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে একজন করোনা যোদ্বা হয়েও বসে না থেকে মানবিক এই ডাক্তার বাড়ী বাড়ী গিয়ে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের অসহায় লোকজনের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছিলেন। কর্মহীন হয়ে পড়া আলেম ওলামা দের খোঁজখবর নিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষ কে ব্যাপক ভাবে সচেতনও করেছিলেন তিনি। মানবতার কল্যানে অসহায় মানুষের পাশে নিজেকে নিয়োজিত রেখেছেন ডা: মো: ইউসুফ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.