সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে দারুল ইহসান ইনস্টিটিউটের হিফজের ছবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে দারুল ইহসান ইনস্টিটিউটের হিফজের ছবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইহসান ইনস্টিটিউটের ৩০ জন শিক্ষার্থী হিফজ ও কুরআন মাজিদের প্রথম ছবক অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়। 


৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে। এতে অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষে কুরআন তেলোয়াত, ইসলামী সংগীত, যৌথ সংগীত, আরবি, ইংরেজিতে নিজেদের পরিচয় প্রদানে অতিথি ও অভিভাবকদের নজর কাটে। 


হিফজ ছবক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রেখেছেন দারুন নেজাত মাদ্রাসার সহযোগী পরিচালক হাফেজ মিজানুর রহমান, শানে ছাহাবা জেলা সাধারণ সম্পাদক শাকের উদ্দিন ইউনুছী, প্রাতিষ্ঠানিক আলোচনা করেন, দারুল ইহসান ইনস্টিটিউট পরিচালক মাওলানা নুরুল আলম, ডিসি ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা  ইউনুছ, বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আছআদ ইয়াছিন, মেম্বার জয়নাল আবেদীন, অভিভাবক পক্ষে মোহাম্মদ আরিফ ও আবদু শুক্কুর।


শিক্ষক ও শিক্ষার্থীদের লক্ষে গুরুত্বপূর্ণ নসিহত প্রদানের মাধ্যমে হিফজ শিক্ষার্থীদের প্রথম ছবক দেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা ইমাম জাফর আলম। 


উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা আরাফাত, মাওলানা ছরুয়ার, মাওলানা মিজবাহ, মাওলানা শাহাদাত, মাওলানা তারেক, হাফেজ রাকিব, শিক্ষক হাসান আবদুল্লাহ ও মাওলানা জাফর আলম।


বক্তারা বলেন, একজন পূর্ণাঙ্গ দেশপ্রেমিক ও খাঁটি ইমানদান হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলার আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.