সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে দালালসহ ছয় রোহিঙ্গা নারী আটক

ঈদগাঁওতে দালালসহ ছয় রোহিঙ্গা নারী আটক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে দালালসহ ছয় রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রাত এগারটার দিকে বাজারস্থ জনৈক এক মৌলভীর মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অভিযানে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সঞ্জিত চন্দ্র নাথসহ সঙ্গীয় পুলিশরা অংশ নেন।

কক্সবাজার ডিবি পুলিশের এক কর্মকর্তার খবরের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে তাৎক্ষণিক জানা গেছে। শহিদুল্লাহ নামের এক দালালকে আটক করেছে। তার বাড়ী জালালাবাদের পালাকাটায় বলে জানা যায়।

উপস্থিত লোকজনের মতে, সে মাদকাসক্ত। তদন্ত কেন্দ্রের ইনচার্জের মতে, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তদন্ত কেন্দ্রের নেয়া হচ্ছে। অভিযান পরিচালনাকারী কর্মকতার মতে, সম্ভবত পাচার অথবা অনৈতিক কাজে জড়িত করতে এসব রোহিঙ্গা নারীদের আনা হচ্ছিল।

উল্লেখ্য যে, রোহিঙ্গারা বর্তমানে বৃহত্তর এলাকার বিভিন্ন স্থানে কমবেশি ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে। এরা ধরাছোয়ার বাইরে রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.