
প্রতিকী ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও আর রামুর ঈদগড়, রশিদনগরে বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়ী অপহরণকারী। বার বার অপহরণ, ডাকাতির ঘটনা ঘটলেও জড়িতদের আটক করতে পারছেনা প্রশাসন। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
৮ নভেম্বর বেলা ১২টার দিকে শাহাব উদ্দীন নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যায় এ চক্রটি। যদিও বা কৌশলে সে পালিয়ে আসতে সক্ষম হয়। শাহাব উদ্দীন ঈদগাঁও কালিরছড়া অফিসের মোরার ফরিদুল আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মতে, শাহাব উদ্দীনসহ আরো ৩/৪ জন যুবক কালিরছড়ার পূর্বে কল হাজিঘোনা নামক এলাকায় পরিত্যক্ত একটি ছড়ায় মাছ শিকার করতে যায়। এসময় প্রথমে একটি অপহরণ চক্র শাহাব উদ্দীনসহ সকলকে অপহরণের চেষ্টা চালায়। এসময় চারজন যুবক ধাওয়া খেয়ে পালিয়ে আসতে পারলেও অপর জন শাহাব উদ্দীনও কৌশলে পালিয়ে আসে। পরে অপহরণ চক্ররা জঙ্গলে ঢুকে পড়ে।
এ ব্যাপারে ঈদগাঁও ৫নং ওয়ার্ড মেম্বার মাহমুদুল হাসান মিনার কক্সভিউ ডট কম’কে জানান, দিন দুপুরে এক যুবককে অপহরণের চেষ্টা করেছিল অপহরণকারী চক্ররা। বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করা হয়েছে।
তবে এস আই শাহাজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারীদের আস্তানায় অভিযান চালানো হয়।
এদিকে পাহাড়ী অপহরনকারী চক্ররা ফের মাথা চড়া দিয়ে উঠায় পাহাড় ও আশপাশে বসবাসরত লোকজনদের মাঝে আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে প্রায়শ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.