সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে দিবালোকে দিনমজুরের বসতবাড়ীতে হামলা ও ভাঙচুর : আহত ৪

ঈদগাঁওতে দিবালোকে দিনমজুরের বসতবাড়ীতে হামলা ও ভাঙচুর : আহত ৪

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অসহায় দিনমুজুরের বসতভিটা জবর দখলে নিতে দিবালোকে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২রা ফেব্রুয়ারি দুপুরের দিকে ইউনিয়নের উত্তর মাইজ পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় জবর দখলকারীদের হামলায় মালিক পক্ষের ৪ জন আহত হয়।

জানা যায়, ঘটনার দিন এলাকার সবাই জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ১০/১৫ জনের একটি দল বর্নিত এলাকার মৃত মোঃ ইসমাইলের পুত্র ছাবের আহমদের বসতভিটা দখলে নিতে ভাঙচুর -হামলা ও লুটপাট চালায়। আধঘন্টার মধ্যে বসতঘর ভেঙ্গে তছনছ করে বাড়িতে থাকা নগদ টাকা স্বণালংকার ও মূল্যবান জিনসপত্র লুটপাট করে। এ সময় বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরকে আঘাত করে।

এতে আজিজুর রহমান, ছাবের আহমদ, জুহুরা খাতুন, এজাহার মিয়া ও দিলদার বেগম গুরুতর আহত হয়। বাড়ির মালিক আহত ছাবের জানান, জবর দখলকারীরা দখলের হুমকি দিলে সে মডেল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগটি ঈদগাও পুলিশ তদন্তকেন্দ্রর এএস আই মহিউদ্দিনকে তদন্তের দায়িত্ব দেয়। এরপর ঘটনার দিন ১৫/২০ জনের একটি দল বসত বাড়ি ভেঙ্গে ডাকাতি ও হামলা চালায়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে স্থানীয় মেম্বার বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের নির্দেশে আমরা ৩ মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে গিয়ে দেখি বসতঘর সম্পূর্ণ ভেঙ্গে ফেলে রাস্তা তৈরী করেছে দখলকারীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.