
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পুলিশের ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃ ফরিদ, এএসআই মহিউদ্দিন এবং সংগীয় ফোর্সসহ ৮ জুলাই রাত দেড়টার দিকে ঈদগাঁও কালিরছড়া এলাকা থেকে ডাকাতি প্রস্তুতি নেয়ার সময় অস্ত্র (একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, তিনটি বড় কিরিচ, একটা বড় কোরা, একটি লোহার রড) সহ দুই ডাকাত আটক।
তাদেরকে জিজ্ঞাসাবাদ মতে, বিগত ৫ই জুলাই দিবাগত রাতে চাঁন্দেরঘোনা হতে চুরি হওয়া ৫টি গরু ভারুয়াখালী বড় চৌধুরী পাড়া হতে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকার রিয়াজ উদ্দিন ও নন্না মিয়া।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.