
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ঈদগাঁও জোনাল অফিসের এলাকায় দুইদিনের ব্যবধানে পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বিগত ২৯শে জানুয়ারী গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইট থেকে তিনটি ট্রান্সমিটার চুরি হয়। ৩০শে জানুয়ারী ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস ও প্রাইমারী স্কুল পয়েন্টের এলাকা থেকে আরো দুটি ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায় চোর সিন্ডিকেট চক্ররা।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব আমজাদ হোসেন ছোটন রাজা ২দিন পাঁচটির মত ট্রান্সমিটার চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সংঘবদ্ধ চোরদল বৃহত্তর ঈদগাঁওতে নানা পয়েন্টে অবস্থান করছে।
পবিস ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএমের সাথে কথা হলে তিনি জানান, চুরিকৃত পাঁচটি ট্রান্সমিটারের দাম আনুমানিক তিন লক্ষাধিক টাকা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.