সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে দেশীয় তৈরী বন্দুকসহ আটক – ১

ঈদগাঁওতে দেশীয় তৈরী বন্দুকসহ আটক – ১

ঈদগাঁওতে দেশীয় তৈরী বন্দুকসহ আটক - ১ https://coxview.net/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-14-at-2.13.40-PM.jpeg

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার জেলার ঈদগাঁও পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে।


১৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঈদগাঁও স্টেশনস্থ আনু মিয়া সিকদার পাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক অবস্থানরত এক সিএনজি চালককে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে এক দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সিএনজি চালক জাফর আলম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ গজালিয়া এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র।


অভিযানকারী ঈদগাঁও থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলামের মতে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রটি উদ্ধার হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে অন্য কোন অপরাধচক্র জড়িত আছে কিনা,সেটি খতিয়ে দেখছে পুলিশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.