
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন এলাকায় গভীর রাতে গুলি করে দোকান ডাকাতির ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় তদন্ত কেন্দ্রের সন্নিকটে মুরগীর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর আলম ইউনিয়নের মেহেরঘোনার নজির আহমদের পুত্র।
জানা যায়, আটককৃত জাহাঙ্গীর গত ২৬ জানুয়ারী গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে চাঞ্চল্যকর ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ সংলগ্ন ইউনুছ স্টোরে প্রবেশ করে দোকান মালিক হুমায়ুন ইসলামকে উপর্যুপরী গুলিবর্ষণ করে ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে। আহতের ভাই জানান, ঘটনার দিন বিকালের সময় ধৃত দোকান কর্মচারী রায়হানের সাথে জাহাঙ্গীরের দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছিল। তারা পরষ্পর আত্মীয় বলে জানা গেছে। এ থেকে সন্দেহের তীর তার দিকে হওয়ায় গোপন সূত্রে তাকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মিনহাজ মাহমুদ ভূঁইয়া জাহাঙ্গীরকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.