সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে নতুন জামে মসজিদের উদ্বোধন : প্রথম নামাজে মুসল্লীদের ভীড়

ঈদগাঁওতে নতুন জামে মসজিদের উদ্বোধন : প্রথম নামাজে মুসল্লীদের ভীড়

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁওতে নতুন এক জামে মসজিদের উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রথম নামাজে মুসল্লীদের উপচে পড়া ভীড় যেন চোখে পড়ার মত।

জানা যায়, ১৬ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল ঈদগাঁও ইউ নিয়নের পূর্ব ভূতিয়ার পাড়ায় একটি নতুন জামে মসজিদের। প্রথম নামাজেই স্থানীয় মুসল্লীদের উপস্থিতি মসজিদের কানায় কানায় পরিপূর্ণ হয়।

নামাজ শেষেই উদ্বোধন উপলক্ষে সংক্ষিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখে
মসজিদের মতোয়াল্লী ও ঈদগাঁও ঐক্য পরিবার সদস্য ইফতেখারুল আলম চৌধুরী রুমেল এবং স্থানীয় মেম্বার কামাল উদ্দিন। উদীয়মান সমাজ সেবক এবং আগামীর ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় এ মসজিদটি নির্মিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর, মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা ফরিদ উদ্দিন, মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক অছিউর রহমানসহ আরো অনেকে। নতুন মসজিদ পেয়ে স্থানীয় এলাকা বাসী মহাখুশিতে উৎফুল্ল হন। পরে মসজিদে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ও আগত সকল মুসল্লীদেরকে মিষ্টিমুখ করানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.