
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের নৌকা মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করার লক্ষে ঈদগাঁওতে ব্যাপক গণসংযোগ করেছে দলীয় নেতাকর্মীরা।
রবিবার (৯ ডিসেম্বর) সকালে ঈদগাঁওর ২নং ওয়ার্ড তথা মধ্যম-উত্তর মাইজ পাড়ায় নেতা কর্মীরা গণসংযোগ করেছে। প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করা হয়। অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে পাড়া মহল্লায় তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ব হয়ে এবার মাঠে নেমেছে।
এ সময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি, ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক মেম্বার ছুরুত আলম, সাধারণ সম্পাদক এম আবুহেনা সাগর, বর্তমান মেম্বার বজলুর রশিদ, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি নিয়ামত উল্লাহ, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ আহবায়ক জাওয়ান উদ্দিন রায়হান, স্থানীয়দের ছিলেন, আবদু শুক্কুর কালু, ওসমান গনি, আমানুল হক, মোক্তার, আবদু গনি, আবুল হোসন, ছাত্রলীগকর্মী মুবিন, সাইফুল, মুজিব, সায়েদ, ইয়াছিন, খালেক, রিফাত, ইমন, শ্রমিকলীগ নেতা জাহেদ, ফারুক, সাহাব উদ্দিন, সাজ্জাদ, মোবারক হোসেন, আয়াছ নবী ভুলু, ইউছুপ নবী, শাহজাহানসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.