
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েল এর নৌকা মার্কার সর্মথনে সদর যুবলীগের উদ্যোগে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ বিকেলে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিবুল হক রিকোর পরিচালনায় এ যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন – জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সদস্য লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ।
বক্তব্য রাখেন, নৌকা মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েল। তিনি ৩১ মার্চ নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করেন উপস্থিত সকলের কাছে।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর আওয়ামীলীগ উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, শহর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান, চৌফলদন্ডী চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, চৌফলদন্ডী আওয়ামীলীগ সভাপতি এহেচানুল হক, ইসলামপুর আ,লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, চৌফলদন্ডী আ,লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মনির, যুবনেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, এডভোকেট একরামুল হুদা, ওসমান সওয়ার ডিপো, ডালিম বড়ুয়া, আলিম উদ্দিন, এনাম রনি, আমজাদ হোসেন, দিদারুল ইসলাম, ইয়াছিন আরাফাত, ছাত্রনেতা রাশেদ উদ্দিন রাশেদ, আবুহেনা বিশাদ।
উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা অধ্যাপক আবদু রহিম, কুতুব উদ্দিন, পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, ইসলামপুর আ,লীগ সভাপতি মনজুর আলম, যুবনেতা এমদাদুল হক কাদেরী, নুরুল আবছার, নাছির উদ্দিন, মিজান সিকদার, ছাত্রনেতা মোনাফ সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন আসা বিপুল সংখ্যক সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সাধারণ লোকজন। পরে সন্ধ্যায় নৌকার সর্মথনে একটি মিছিল বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে ষ্টেশনে যান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.