
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
”করিবো রক্তদান, গাইবো মানবতার গান” এই শ্লোগানকে সামনে রেখে ঈদগাঁও উপজেলার সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন বৃহত্তর ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তি উৎসব ২২ অক্টোবর সম্পন্ন হয়েছে।
সকাল ৯টায় খতমে কোরআনের মধ্য দিয়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বর্ষপূতি উৎসবের এই কর্মসুচী শুরু হয়।
সকাল দশটায় বিভিন্ন এলাকা থেকে আসা সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মধ্য বক্তব্য রাখেন, উখিয়ার হুমায়ুন কায়সার, উখিয়ার মাহবুব কায়সার, চট্টগ্রামের আতিক উল ইসলাম, আবদু শুক্কুর, ভারুয়াখালীর ইসমত বিন আবদুল্লাহ, রামুর কাউসার, এম সাদ্দাম, কক্সবাজার মিজান, সাতক্ষীরার নুর কাউসার, টেকনাফের জাহাঙ্গীর, চকরিয়ার আবু শামাসহ আরো অনেকে। বিকেল তিনটায় বর্ষপূতি উৎসবের র্যালী ঈদগাঁও বাজার ও স্টেশন প্রদক্ষিণ করে।
বাদে আসর উৎসবের আলোচনা সভায় মানবিক চিকিৎসক ডা: মো: ইউসুফ আলীর সভাপতিত্বে ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর, ইমরান তাওহীদ রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম। সমাজ সেবক ও ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরীর উদ্বোধনের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, কক্সবাজার মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক ডা:মুজিবুল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুহেনা বিশাদ, সাধারন সম্পাদক ইরফানুল করিম। পরে সংগঠনের তৃতীয় বর্ষপূতি উৎসব উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.