সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে পবিসের এজিএমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁওতে পবিসের এজিএমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ঈদগাঁও সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী মাসুদুর রহমান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম পদে পদোন্নতি হওয়ায় তাঁকে ঈদগাঁওর পবিস অফিস থেকে ২৩ এপ্রিল সকাল দশটায় দিকে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঈদগাঁও পবিসের ইঞ্জিনিয়ার বনি আমিন, এইসি সোহেল রানা, গ্রাহকের পক্ষে মিজানুর রহমান, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, এলটি নিয়ামত উল্লাহ, লাইনম্যান ওয়াহেদ তালুকদার, শেখ আজাদ আলী, মুর্শিদ আলম, সাইফুল ইসলাম, রনজয় দাশ, সাবিনা, শিখা পাল, সামিরুল ইসলাম, আলমগীর।

এ সময় পবিসের কর্মকতা কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় কালে প্রকৌশলী মাসুদুর রহমান বলেন- দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ গ্রাহকদের সেবা দেওয়ার আহবান জানানোর পাশাপাশি প্রতিষ্ঠানের সাথে প্রতারণা না করার প্রতিও কর্মচারী- কর্মকর্তাদের আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.