
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের আওতাধীন ঈদগাঁও বনবিট এলাকার ডুলা ফকির মাজার গেইট পয়েন্টে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে মনজিয়ারা নামের এক নারী আটক করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগ। পরে সদর ইউএনও হাবিবুল হাসানের নিকট তাকে সোপর্দ করে আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
সে ইসলামাবাদের আওলিয়াবাদ গ্রামের শাহ আলমের স্ত্রী বলে জানা গেছে।
২৪ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মুর্শেদের যৌথ অভিযানে ঐ নারীকে গ্রেফতার ও মাটি কাটার সরঞ্জাম জব্ধ করা হয়। এ সময় ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মো: মাজহারুল ইসলামসহ বিট কর্মকতা, বনপ্রহরী, হেডম্যান, ভিলেজারগণ উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন- পাহাড় কাটার খবর পেয়ে সোমবার দিন বিকেলে পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের লোকজন ঘটনাস্থলে যায়। এ সময় মনজিয়ারা নামের এক নারীকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়। তাকে কক্সবাজার সদর ইউএনও’র কাছে সোপর্দ করে আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.