এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ঢাকা থেকে আগত পিকনিকবাহী একটি বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
১৩ এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁওর কালিরছড়া বাজার সংলগ্ন স্থানে। ঢাকা থেকে পিকনিকবাহী বাসটি আসছিল ককসবাজারের দিকে। পথিমধ্য চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া বাজার সংলগ্ন স্থানে ঐ বাসের একটি যন্ত্রণাংশ ভেঙ্গে যাওয়ার গাড়ীটি খাদে পড়ে যায়।
এদিকে চালক জানান, গাড়ীটি অনাকাঙ্ক্ষিত ভাবে দূর্ঘটনায় পতিত হয়, তবে আল্লাহর অশেষ রহমতে কোন যাত্রী হতাহত হয়নি।
উল্লেখ্য যে, এ মহাসড়কে অসংখ্য টেক বাঁকে সর্তকচিহ্ন না থাকায় উভয় দিকের যানবাহন নানাভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.