সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে পুত্র সেজে বিকাশ নাম্বার দিয়ে পিতার কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঈদগাঁওতে পুত্র সেজে বিকাশ নাম্বার দিয়ে পিতার কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা

এম. আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক স্কুলের অফিস সহকারীর কাছ থেকে বিকাশ নাম্বার দিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, ২৭ আগষ্ট দুপুর বেলায় ঈদগড় হাই স্কুলের অফিস সহকারী ও ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার মৃত অনিল চন্দ্র রুদ্রের পূত্র বিজয় ভুষণ রুদ্রের কাছ থেকে তারই এক খালাত ভাইকে বিজয়ের পুত্র সেজে টাকা হাতিয়ে নেওয়া চেষ্টা করেছিল। কিন্তু বিজয় ভুষণ কৌশলী হয়ে তার পুত্র কক্সবাজার সিটি কলেজের কারিগরি বিভাগের পাবেল রুদ্র পিন্টুর কাছে মুঠোফোনে জানতে চাইলে, পিন্টু তার পিতা বিজয়কে কোন ধরণের টাকা চাইনি বলে জানান। পরে বিজয় জৈনক ওই বিকাশ নাম্বার থেকে দ্রুত সময়ে টাকা তুলে ফেলেন বলেও জানা যায়। এতে করে ওই স্কুল সহকারী হতভম্ব হয়ে পড়ে। এ বিষয়ে বিজয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বিকাশ নাম্বার দিয়ে পুত্র সেজে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা সহ উপরোক্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.