
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বৃহত্তর ঈদগাঁওর মানুষকে নিরাপদে রাখতে এবার পুলিশী তৎপরতা শুরু হয়। সরকার দেশের ন্যায় গত ২৪ শে মার্চ ঈদগাঁও বাজারসহ উপবাজারকে লকডাউন ঘোষণা করে। বিভিন্ন মাধ্যমে নিরাপদে বাড়ীতে অবস্থান, দূরত্ব বজায়, জনসমাগম ত্যাগসহ নানা বিষয়ে সর্তকতা প্রদান করা হলেও মানা হচ্ছেনা বাজার এলাকা সহ গ্রামীন জনপদে।
এলাকার মানুষকে নিরাপদমুখী করতে ঈদগাঁও পুলিশের ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশদল ৭ই এপ্রিল বিকেল থেকে রাত পর্যন্ত ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করা এবং গ্রামীন জনপদের দোকানপাঠে অযথা আড্ডা দেওয়া লোকজনকে সরিয়ে দিতে পুলিশী এ্যাকশান শুরু করেছে। তাদের এই অভিযানকে সাধুবাদ জানান বাড়ীতে অবস্থা করা সচেতন লোকজন। ঐদিকে সন্ধ্যায় বাজারে র্যাবের তৎপরতাও লক্ষ্যনীয়।
পুলিশী এ্যাকশানের পর থেকে বাজারসহ গ্রামে খোলা দোকানপাঠ বন্ধ করে মানুষ নিরাপদে বাড়ীমুখী হতে দেখা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.