
ঈদগাঁওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও চারা বিতরণ
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে চারা বিতরণ করলো গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট।
২৭ সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁও কলেজ গেইটস্থ এলাকায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ।
গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট, ঈদগাঁও শাখার সভাপতি সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আবদু সালামের কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক সুলতান আহমদ, শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মনছুর আলম, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, জেলা কমিটির সহ সম্পাদক দানু মিয়া, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটি সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব আলম, ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন ইমরান তাওহীদ রানা ও আবু তৈয়বসহ এলাকার অসংখ্য লোকজন।
সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে স্থানীয় লোকজনকে ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.