সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ : উৎফুল্ল কৃষকরা

ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ : উৎফুল্ল কৃষকরা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কৃষক বাঁচাও, দেশ বাচাঁও। কৃষকলীগকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত, স্বচ্ছ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষে কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।

১৯ নভেম্বর সকালে ইউনিয়নের কালিরছড়া রেল লাইন পয়েন্টে কৃষকলীগের উদ্যোগে এই আয়োজন করা হয়।

কক্সবাজার সদর কৃষকলীগ আহবায়ক সেলিম উল্লাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি এইচ এম আকবর আলী চৌধুরী, সহ সভাপতি মোস্তফা কামাল চৌং, কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ আইন বিষয়ক সম্পাদক এড.রাবিয়া খাতুন, জেলা কৃষকলীগ সভাপতি রশিদ আহমদ সাধারন সম্পাদক আতিক উদ্দিন, জেলা সহ সভাপতি রফিক উদ্দিন, আনিছুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, কেন্দ্রীয় কৃষকলীগ সাবেক সদস্য এম এ হাসেম।

উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক হোসাইন মাসুম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরুল আলম, সদস্য আলী আকবর, সজিব দাশ, টেকনাফ উপজেলা শাখা যুগ্ম আহবায়ক জাহেদ হোসাইন সম্রাট, ঈদগাঁও ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবুল কাসেম, সাধারন সম্পাদক রাসেদ উদ্দিন ভুট্রো, পোকখালী সভাপতি রহমত উল্লাহ, জালালাবাদ আহবায়ক ফরিদুল আলম, ইসলামাবাদ আহবায়ক আবছার কামালসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও প্রান্তিক জনগোষ্টির কৃষক সমাজ।

পরে অতিথিরা ৩ শত জন কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড, বিআর ২৮ বীজধান বিতরণ করে, কৃষকরা যথাসময়ে ধান পেয়ে খুশিতে উৎফুল্ল হন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.