
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর বাঁশঘাটার এক ফার্নিচার দোকানে ভাঙচুর চালিয়ে রক্ষিত জায়গা-জমির গুরুত্বপূর্ণ দলিল ও খতিয়ানাদী লুট করে নিয়ে যাওয়া খবর পাওয়া গেছে। এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
তথ্য মতে, ১৭ সেপ্টেম্বর অনলাইনে খবর প্রকাশের পর অভিযুক্ত ব্যক্তি দের সমন্বয়ে গত ২১ সেপ্টেম্বর এক পত্রিকায় ঈদগাঁও বাজার কমিটির বিবৃতি নামে একটি সংবাদ প্রকাশিত হয়। বাজার কমিটির বতর্মান আহবায়ক সিরাজুল হক এবং সাবেক সম্পাদক মুফিজুর রহমান বিবৃতিতে বলেন, দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরী এবং পাশ্বর্বর্তী দোকানদারদের তথ্য মতে উক্ত তারিখে ঐ সময়ে কোন ধরনের ঘটনা সংগঠিত হয়নি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন।
স্থানীয় সলিমুল্লাহ্ মার্কেটের বেশ কয়েকজন দোকানদারের মতে, ঐদিন ১নং থেকে ৬নং দোকানের তালা ভাংচুর করেছিলো, কোন দোকান থেকে কিছু নিয়ে যায়নি, কিন্তু ৫নং দোকান থেকে শুধু মাত্র দলিলপত্রাদি নিয়ে যায়। গত ২৩ সেপ্টেম্বর বিকালে বাজার কমিটির সাবেক সেক্রেটারী ও এক সংবাদকর্মীসহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উক্ত ঘটনার সরেজমিনে তদন্তে যায়। এতে চুরির বিষয়টি বেরিয়ে আসেন বলে জানান এক সংবাদকর্মী।
উল্লেখ্য যে, ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনাটি ঘটে বাঁশঘাটা এলাকার মাষ্টার সলিম উল্লাহ মার্কেটের রুস্তম আলী ফার্নিচার মাঠে।
সূত্র মতে, ৬/৭ জনের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ ১ম আদালতে অপর ২৯৮/১৮ একটি মামলা দায়ের করেন একই এলাকার মৃত মোহাম্মদ ছৈয়দের পুত্র মোঃ রুস্তম আলী। পরবর্তীতে মামলার নিষেধাজ্ঞা কপি সংযুক্তি করে কক্সবাজার এল.এ.অফিসে অভিযোগ করা হয়। যার নং-০৪/২০১৬-১৭ইং। তবে রুস্তম আলী জানান, এ মামলাটি দায়ের করায় ক্ষিপ্ত হয়ে রাতের অন্ধকারে ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে জায়গা জমির দলিল ও খতিয়ানাদী নিয়ে যায়।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী ও মেম্বার দিদার জানান, রুস্তমের দোকান থেকে চুরি করে দলিল নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছিলেন। বাজার কমিটির আহবায়কের মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে অভিযোগ প্রসঙ্গে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মতে, থানায় অভিযোগ দায়ের করলে তদন্তের জন্য পাঠাবে। কপি আসলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.