
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
সামাজিক সম্প্রীতি, শিক্ষার গুণগতমান বৃদ্ধি, কক্সবাজারের পর্যটন শিল্পের প্রসার ও বিকাশ, আর্থসামাজিক উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনাও মুল্যবোধ, দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি ও দেশ গঠনের আত্মপ্রণোদিত উন্নয়ন এবং সেচ্ছাসেবী সংগঠন ঊষা কর্তৃক আয়োজিত এ প্রথম বারের মত ঈদগাঁওতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আলোচনা অনুষ্টান “পাঠচক্র”।
ঈদগাঁও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ১৫ই আগষ্ট সন্ধ্যা ৭ টায়। এতে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক, পেশাজীবি, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রনেতারা উপস্থিত থাকবেন। তৎমধ্য মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম,যুব নেতা হুমায়ুন কবির চৌধুরী, অধ্যাপক আবদু রহিম, সোলতান আহমদ, শিক্ষক গিয়াস উদ্দিন, তারেকুল হাসান তারেক, জসিম উদ্দিন, ছরওয়ার কামাল, হারুনর রশিদ, নুরুল আমিন হেলালী, আ,লীগ নেতা সেলিম মোর্শেদ ফরাজী, জাসদ নেতা নেয়ামত উল্লাহ, আবছার কামাল, সংবাদকর্মী এম আবুহেনা সাগর, শাহিদ মোস্তফা শাহিদ, রাসেদুল করিম, যুবলীগ নেতা রাজিবুল হক চৌধুরী রিকো, ওসমান সরওয়ার ডিপু, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, আবুহেনা বিশাদ, রাশেদ উদ্দিন রাশেল, ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক, শিল্পী নুরুল হুদা বাহারীসহ আরো অনেকে উপস্থিত থাকবেন বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।
অনুষ্টানে মডারেটর হিসেবে থাকবেন সাংবাদিকও সংস্কৃতি কর্মী কাফি আনোয়ার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.