সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগাঁওতে বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কবে দেখবে আলোর মুখ?

ঈদগাঁওতে বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কবে দেখবে আলোর মুখ?

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বহুল প্রত্যাশিত ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কবে দেখবে আলোর মুখ। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াপ্রেমিদের মাঝে। দীর্ঘ বছর পর নানা চড়াই উৎরায় পেরিয়ে অবশেষে কক্সবাজার সদর উপজেলার একমাত্র এ বঙ্গবন্ধু স্টেডিয়ামটি উদ্বোধনের পরেও আলোর মুখ থেকে বঞ্চিত।

তথ্য মতে, ২০১৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন কুচ কাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদগাঁওতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। যেটি জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নে প্রকল্পিত ২৪ লাখ টাকা ব্যয় করা হয়। এটি দীর্ঘসময় পার হলেও প্রকৃতপক্ষে আলোর মুখ না দেখায় হতাশ হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার ক্রীড়ামোদী, ছাত্র-জনতাসহ এলাকার সর্ব শ্রেণীপেশার মানুষজন। এমনকি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট সম্মুখে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নির্মাণাধীন গেইটটিও প্রায় বছর ধরে কাজ বন্ধ রয়েছে। যেটি হলে আরো ব্যাপক আকারে প্রচার হতো। সেটির কাজ এখনো বন্ধ থাকায় আলোর মুখ থেকে বঞ্চিত রয়েছে স্বপ্নের এ স্টেডিয়ামটি।

৩ এপ্রিল সকালে স্টেডিয়াম পরিদর্শনে গেলে চোখে পড়ে মাঠের একপাশে ছোট আকারে একটি দর্শক গ্যালারী রয়েছে। যেটির উপরে নেই কোন ছাউনি। এ প্রসঙ্গে ঠিকাদার ও স্টেডিয়াম কমিটির সদস্য ঈদগাঁও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজের সাথে কথা হলে তিনি- পর্যায়ক্রমে মাঠের চারপাশে দর্শক গ্যালারী, সুইমিংপুল, ডাক বাংলো হবে। পাশাপাশি লোকমুখে প্রচার ক্ষেত্রে প্রবেশ গেইটের কাজ দীর্ঘকাল ধরে বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেন।

এদিকে সদরের ১০ ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন ক্রীড়া মোদীরা অনায়াসে এ মাঠে খেলাধুলা করতে পারবে। আবার বিভিন্ন গ্রামাঞ্চলের ছোটবড় নানা সংগঠনের ক্রীড়ামোদীরা নানাভাবে এ মাঠে প্র্যাকটিস করে থাকে। অথচ অনেকে জানেনা এটি কি কলেজ মাঠ, নাকি আসলে বঙ্গবন্ধু স্টেডিয়াম? এ বিষয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আজিমের কাছে জানতে চাইলে তিনি গেইটে বঙ্গবন্ধুর মুর‌্যাল স্থাপন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন বলে মনে করেন।

অপরদিকে ক্রীড়া ব্যক্তিত্ব ও সদর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক সাকলাইন মোস্তাকের মতে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরো ব্যাপক অবকাঠামোর পাশাপাশি টূর্ণামেন্ট আয়োজন করতে হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.