এম আবু হেনা সাগর; ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বজ্রপাতে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ২২ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়া এলাকার মানিক শর্মার কন্যা ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) এর ৮ম শ্রেণীর ছাত্রী পপি শর্মা প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ী থেকে বের হওয়ার মুহুর্তে টানা বজ্রপাতের ছিটা তার শরীরে এসে লাগে। এতে তার পায়ে গুরুতর জখম হয়। বাড়ীর লোকজন তাকে দ্রুত ঈদগাঁও একটি ক্লিনিকে নিয়ে আসলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন বলে জানা যায়।
এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার সাথে কথা হলে তিনি বজ্রপাতে শিক্ষার্থী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.