
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার উত্তর বনবিভাগের কালিরছড়া বিটের বনপ্রহরীর উপর দিবালোকে হামলার ঘটনায় ইউএনও এবং রামু থানা পুলিশ ঘটনা স্থল পরিদশর্ন করেছেন।
জানা যায়, ১৩ জুন সকাল সাড়ে আটটার দিকে বনবিটের আওতাধীন ২০১৮-১৯ সনের ২০ হেক্টর চলমান বাগান সৃজন এলাকায় টহলে ছিল কালিরছড়া বিটের বনপ্রহরী মোহাম্মদ আবদুল আজিজ পাটোয়ারী। টহলদানকালীন সময়ে মুখে গামছা পরিহিত ৪/৫ জনের একটি দুর্বৃত্ত ও ভূমিদস্যুরা অর্তকিতভাবে আজিজের উপর হামলা চালায়। তার শোর চিৎকারে পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। তার মাথা-হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং পা ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে জানান কালিরছড়ার বিট কর্মকতা রাজিব।
একইদিন বিকেল ৫টার দিকে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, থানা পুলিশ, মেহের ঘোনা রেঞ্জের রেঞ্জা কর্মকতা, মেহেরঘোনা, ধলিরছড়া, মাছুয়াখালী ও কালিরছড়া বিটের ষ্টাফগণ উপস্থিত ছিলেন।
তবে রেঞ্জ কর্মকতা মামুন মিয়া এ প্রতিবেদককে বনপ্রহরী আজিজের উপর হামলার ঘটনায় ইউএনও, রামু থানা পুলিশের ঘটনাস্থল পরির্দশনের সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.