
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে দ্বিতীয়বারের মত বসনো হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। এবার ওভারলোড সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছে গ্রাহক সমাজ।
জানা যায়, পাওয়ার ট্রান্সফরমার (১০এমভিএ) ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। এটি বসালে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওরসহ ১১টি ইউনিয়নের গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবে।
বর্তমানে ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন পয়েন্টে এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উক্ত কাজের জন্য মাঝে-মধ্যে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন, ঈদগাঁও পল্লী বিদ্যুৎতের এজিএম (ও এন্ড এম) শহিদুল আলম।
এছাড়াও নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আরেকটি উপকেন্দ্র নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। তবে ৩৩ কেভি লাইন নির্মান সম্পন্ন বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে বৃহত্তর ঈদগাঁওতে শুরু হয় ঘন ঘন লোডশেড়িং। ব্যবসায়ীসহ গ্রামীণ জনপদের গ্রাহকরা অতিষ্ট হয়ে উঠেছে। বৈদু্যতিক ভেল্কিবাজী যেন চোখে পড়ার মত। তাই পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সমস্যা থেকে মুক্ত রাখার আহবান জানান ব্যবসায়ীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.