সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে বায়তুল মোকাদ্দেস জামে মসজিদ ও নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ

ঈদগাঁওতে বায়তুল মোকাদ্দেস জামে মসজিদ ও নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ

https://coxview.net/wp-content/uploads/2024/02/Eidgong-Madrasha-24-2-2024.jpg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে বায়তুল মোকাদ্দেস জামে মসজিদ ও নূরানী মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


২৪ ফেব্রুয়ারী বাদ যোহর ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ দরগাপাড়াস্থ মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা পরি ষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল।


কায়েসুল ইসলাম কায়েসের উদ্বোধন মধ্যদিয়ে সাজ্জাদ হোসাইন দেলোয়ার, আওয়ামী লীগের নেতা শামশুল আলম, বাহার উদ্দিন বাহার, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির আহমদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ নজরুল ইসলাম, ছাত্রনেতা হাফেজ আনোয়ার হোসেন।


অন্যদিকে রাতে জামে মসজিদের বার্ষিক সভা মসজিদের মতোয়াল্লালী হাজী সেলিম উল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম মিয়াজী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.