নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বৈদ্যুতিক খুঁটির সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৮০ হাজার টাকা দামের দুটি গরুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১২ জুন ইফতারীর সময় এ ঘটনাটি ঘটে ঈদগাঁওর মাছুয়াখালী সিকদার পাড়া নামক এলাকায়।
প্রত্যাক্ষদর্শী সূত্র মতে, ঐ দিন সন্ধ্যার দিকে মাছুয়াখালী সিকদার পাড়াস্থ নুরুল হুদা সড়ক হয়ে দুটি গরু যাচ্ছিল। এ সময় উক্ত স্থানে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎপৃষ্টে হয়ে পানিতে পড়ে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে ভোক্ত ভোগী মিজানুর রহমান জানান, ঐদিন আসরের পর থেকে বৈদ্যুতিক খুঁটির উপর যখন আগুন দেখা যায়, তখন থেকে ঈদগাঁও পল্লী বিদ্যুতের এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকতাদেরকে একাধিকবার মুঠোফোনে কল করার পরেও বিষয়টি নিয়ে তারা অবহেলা করার ফলে এহেন ঘটনার সৃষ্টি বলেও জানান। পরদিন সকালে পবিস কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে যান বলেও উল্লেখ করেন। এ ঘটনায় ভোক্তভোগী মিজান সুষ্ঠু বিচার দাবী করেন।
এ বিষয়ে স্থানীয় মেম্বার কামাল উদ্দিন বিদ্যুৎপৃষ্টে দুটি গরু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। অন্যদিকে ঈদগাঁও পবিসের এজিএম ঘটনা সত্য বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.