
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
মহান স্বাধীনতা দিবস তথা ২৬ মার্চ ব্যাপক উৎসাহ উদ্বিপনা মূখর পরিবেশে এ জাতীয় দিবসকে পালন করেছে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। আবার ঈদগাঁওর কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ঈদগাঁও কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আবদু রহিম ও সদস্য সচিব মাহবুবুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন।
ঈদগাঁও রিপোটার্স সোসাইটি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একঝাঁক সংবাদকর্মীদের সংগঠন ঈদগাঁও রিপোটার্স সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা উক্ত দিন বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, শফিউল আলম আযাদ, মফিজুল ইসলাম মফি, সরওয়ার শিফা, মিছবাহ উদ্দিন, রোস্তম আলী সহ আরও অনেকে।
বে-বেঙ্গল নিউজ ডটকম
সত্যই আমাদের সংবাদ শ্লোগানে মুখরিত বে-বেঙ্গল নিউজ ডটকমের উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা সম্পাদক ও প্রকাশক ওসমান সরওয়ার ডিপুর সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বে-বেঙ্গল নিউজের ষ্টাফ রিপোটার্স এম আবু হেনা সাগর, বার্তা সম্পাদক এম সরওয়ার শিফা সহ শুভাকাঙ্গিরা।
ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অইসিটি ডিভিশনের সহায়তায় বর্ণাঢ্য পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পৃথকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিধিমতে অন্যান্য কর্মসূচির পর সকাল ১০টায় শহীদ মিনার চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে বিজয়ী হয় সামিহা কবির মমি (৮ম), ফারিহা ফাইরোজ দোলন (৭ম), ফারজানা আক্তার (১০ম), ইফাত জাহান (৬ষ্ট), সেতারা আক্তার (১০ম) ও ক্ষুদে বিজয়ী ফাইরোজ মনছুর নিবানা, ইয়াছা কবির। পরে বিদ্যালয়ের হল কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মো: নুরুচ্ছাফা, ইউপি সদস্য আবুবক্কর ছিদ্দিক বান্ডি, দিদারুল ইসলাম, ওমর মিয়া, আবদু শুক্কুর, হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, মহিলা সদস্য সেতারা আক্তার, ফরিদা ইয়াছমিন, নাছিমা আক্তার, ইউপি সচিব আলতাজ উদ্দিন আহমদ, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন হেলাল উদ্দিন, সালেহা আক্তার বিউটি, মোস্তাফিজুর রহমান, রাজন আচার্য, সুপ্রিয়া পাল, জুয়েল কান্তি ও দেলোয়ার হোসাইন, ছাত্রীদের মধ্যে ইয়াছমিন আক্তার, মর্জিনা আক্তার জুই, ফারিহা ফাইরোজ দোলন।
স্বাগত বক্তব্য রাখেন লার্নিং ও আর্নিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও উদ্যোক্তা আবুল মনছুর আহমদ, অনুষ্টান সঞ্চালনা করেন মা: আহমদ কবির। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.